
About Course
এই কোর্সটি ৭–৯ বছর বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে খুব সহজ ও মজার উপায়ে ইংরেজি বলা, পড়া ও শোনার দক্ষতা তৈরি করা হবে। মোট ৬ মাসে ৪৫টি ক্লাস এর মাধ্যমে বাচ্চারা ধাপে ধাপে ইংরেজির বেসিক শেখাবে।
কোর্সের শুরুতে Alphabets ও Phonics শেখানো হবে, যাতে বাচ্চারা সঠিক sound চিনতে পারে এবং নিজে নিজে শব্দ পড়তে পারে। Phonics groups, vowel sounds, two-letter ও three-letter blending, CVC words, digraph sounds, magic E, bossy R, soft & hard C/G এবং silent letters ধীরে ধীরে শেখানো হবে।
Vocabulary অংশে বাচ্চারা দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দ শিখবে। দিন, মাস, ঋতু, আবহাওয়া, শরীরের অংশ, রং, সংখ্যা, পশু, খাবার, কাপড়, স্কুলের জিনিস, যানবাহন, খেলাধুলা ও সাধারণ জ্ঞানভিত্তিক শব্দ শেখানো হবে। Word games, spelling games এবং rhyming words দিয়ে শেখাকে আনন্দদায়ক করা হবে।
Grammar অংশে article, syllables, noun, verb, adjective, preposition এবং basic tense শেখানো হবে, যাতে বাচ্চারা ছোট ছোট সঠিক বাক্য বানাতে পারে।
Spoken English সেকশনে বাচ্চারা শিখবে কীভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিতে হয়, দৈনন্দিন কাজ, পরিবার, শখ, লক্ষ্য নিয়ে কথা বলতে হয়। ছবি দেখে গল্প বানানো, picture order, picture description এবং moral stories এর মাধ্যমে কথা বলার অভ্যাস তৈরি করা হবে। Anxiety কমানোর জন্য positive self talk শেখানো হবে।
শিক্ষার্থীদের অগ্রগতি যাচাইয়ের জন্য
- ২ মাস শেষে প্রথম পরীক্ষা
- ৪ মাস শেষে দ্বিতীয় পরীক্ষা
- কোর্স শেষে ফাইনাল পরীক্ষা থাকবে
এই কোর্স শেষ করলে শিশুরা
- ইংরেজি শব্দ চিনতে ও পড়তে পারবে
- ছোট বাক্যে নিজের কথা বলতে পারবে
- spoken English–এর ভয় কাটিয়ে আত্মবিশ্বাস পাবে
- স্কুলের ইংরেজি শেখা আরও সহজ হবে
এই কোর্সটি বিশেষভাবে তৈরি করা হয়েছে beginners ও early learners দের জন্য।
Course Content
Module 1: Phonics Basics
Alphabets and Sounds
Phonics 1 (Group 1,2,3,4)
Phonics 2 (Group 5,6,7)
Vowel sounds
Two letter blending
Three letter blending (CVC Words)
CVC Words Practice
Digraph sounds
Bossy R
Magic E & Problematic U
Soft C and hard C
Soft G and Hard G
Silent Letter Words
