
About Course
এই কোর্সটি ৯–১৩ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে ধাপে ধাপে ইংরেজি বলা, পড়া ও লেখার ভিত্তি গড়ে তোলা হবে। মোট ৬ মাসে ৪৮টি ক্লাস এর মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে শিখবে।
কোর্সের শুরুতে Phonics শেখানো হবে, যাতে বাচ্চারা সঠিক pronunciation শিখতে পারে এবং নতুন শব্দ পড়তে পারে নিজে নিজে। A to Z sounds, vowel sounds, blends, silent letters, syllables ও spelling rules সহজভাবে বোঝানো হবে।
এরপর Vocabulary অংশে দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন শব্দ শেখানো হবে। পরিবার, শরীরের অংশ, পেশা, অনুভূতি, ঘরের কাজ, রোগ ও ওষুধ, যোগাযোগমূলক শব্দ—সব কিছু বাস্তব উদাহরণসহ প্র্যাকটিস করানো হবে।
Spoken English সেকশনে বাচ্চারা শিখবে কীভাবে ইংরেজিতে নিজের কথা বলতে হয়। Greeting, family, daily activities, hobbies, aim in life নিয়ে কথা বলা, ছবি দেখে গল্প বলা, moral story, story writing ও public speaking–এর প্রাথমিক ধারণা দেওয়া হবে।
Grammar অংশে sentence, parts of speech, tense (present, past, future) ধাপে ধাপে শেখানো হবে, যাতে বাচ্চারা ঠিকভাবে বাক্য বানাতে পারে।
শিক্ষার্থীদের অগ্রগতি যাচাইয়ের জন্য
- ৩ মাস শেষে একটি পরীক্ষা
- কোর্স শেষ হলে একটি ফাইনাল পরীক্ষা থাকবে
এই কোর্স শেষ করলে শিক্ষার্থীরা
- পরিষ্কারভাবে ইংরেজি বলতে পারবে
- নিজের কথা নিজের ভাষায় প্রকাশ করতে পারবে
- স্কুলের ইংরেজি বিষয় বুঝতে সুবিধা পাবে
- ইংরেজি শেখার ভয় কাটিয়ে আত্মবিশ্বাস পাবে
এই কোর্সটি বিশেষভাবে তৈরি করা হয়েছে নতুন ও বেসিক লেভেলের শিক্ষার্থীদের জন্য।
